1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
মানিকগঞ্জে ১ ঘণ্টায় ৪ ককটেল বিস্ফোরণ, আহত ২ - NewsDotBD
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

মানিকগঞ্জে ১ ঘণ্টায় ৪ ককটেল বিস্ফোরণ, আহত ২

  • প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও সাটুরিয়ার গোলড়া এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হয়েছেন। তারা হলেন- মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. নবীর হোসেন। পুলিশ ও স্থানীয়রা তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের অদম্য ৭১ ভাস্কর্যের সামনে একসঙ্গে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর ২০ মিনিট পর ইউনাইটেড হাসপাতালের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যে সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটে চতুর্থ বিস্ফোরণ।

নাম প্রকাশে অনিচ্ছুক গোলড়া বাসস্ট্যান্ডের এক ফার্মেসি ব্যবসায়ী জানান, তার দোকানের সামনে একটি কালো মাইক্রোবাসে আসা লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

ইউনাইটেড হাসপাতালের সামনে এক রিকশাচালক দাবি করেন, হাসপাতালের ছাদ থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। আবার অদম্য ৭১ ভাস্কর্যের সামনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে প্রথম দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশের ধারণা, ফুটওভার ব্রিজের ওপর থেকে প্রথম দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দারা মাঠে কাজ করছে। বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।”

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT