1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
শ্বশুড়বাড়ি থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত গৃহবধূ গ্রেফতার - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শ্বশুড়বাড়ি থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত গৃহবধূ গ্রেফতার

  • প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে শ্বশুরবাড়িতে এসে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন মোছা. লিমা (২৬) নামে এক গৃহবধূ। শুক্রবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গৌরীপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, লিমার বাড়ি ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকায় হলেও তার নামে কক্সবাজার জেলার রামু থানায় ২০২৫ সালের একটি মাদক মামলা রয়েছে। গত দুই বছর আগে গাগলা গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. রাকিবুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে লিমা ও তার স্বামী কক্সবাজারের রামুতেই থাকতেন। মাঝে মাঝে তিনি শ্বশুরবাড়িতে আসতেন এবং শুক্রবারও স্বামীর সঙ্গে সেখানে বেড়াতে আসেন। রামু থানা থেকে গ্রেফতারি পরোয়ানা গৌরীপুর থানায় পৌঁছানোর পর এএসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।

লিমার স্বামী রাকিবুল ইসলাম জানিয়েছেন, তার স্ত্রী যে কোনো মাদক মামলার আসামি, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না।গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লিমাকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT