1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
পেট্রোল গায়েবের ঘটনায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব বহিষ্কার - NewsDotBD
October 28, 2026, 7:14 pm

পেট্রোল গায়েবের ঘটনায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব বহিষ্কার

  • Update Time : Thursday, April 9, 2026
  • 258 Time View

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’ হওয়ার ঘটনায় অভিযুক্ত পাম্প মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ|
এর আগে একইদিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে হাফেজ আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত ফিলিং স্টেশনে বড় ধরনের জ্বালানি ঘাটতি ও আইনি জটিলতায় জড়ানোয় দলের ভাবমূর্তি রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বহিষ্কারের বিষয়ে জানতে হাফেজ আজিজুল হককে মোবাইলে কল দিলে তিনি তা ধরেননি।

সূত্রমতে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন| অভিযানে দেখা যায়, সরকারি হিসাবের তুলনায় স্টেশনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল কম রয়েছে| এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

পেট্রোল গায়েবের ঘটনায় মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যেই ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ| মামলার তদন্ত ও প্রধান অভিযুক্তের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT