1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে গৌরীপুর প্রেস ক্লাবের শীতবস্ত্র উপহার - NewsDotBD
October 28, 2026, 11:21 pm

দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে গৌরীপুর প্রেস ক্লাবের শীতবস্ত্র উপহার

  • Update Time : Friday, January 23, 2026
  • 115 Time View

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষকে গৌরীপুর প্রেসক্লাব শীতবস্ত্র উপহার দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর প্রেসক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শেখ মো. বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শামীম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT