1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
গৌরীপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাসদের নির্বাচনী প্রচারণা শুরু - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

গৌরীপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাসদের নির্বাচনী প্রচারণা শুরু

  • প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মাক্সবাদী) প্রার্থী একেএম আরিফুল হাসান উপজেলার পৌর শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়’৭১ এ পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জুলাই অভ্যূত্থানে গৌরীপুরে নিহত তিন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় প্রার্থী একেএম আরিফুল হাসান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন ছিল ও ২৪ এর রক্তক্ষয়ী গণঅভ্যূত্থানের যে আকাঙ্ক্ষা ছিল তা আজও বাস্তবায়িত হয়নি। এই গণঅভ্যূত্থানের পূর্বে যেভাবে রাস্তায় শ্রমিক, মেহনতি মানুষ মরেছে, অভ্যূত্থান পরবর্তী সময়ে এখনও মানুষ মরছে। মানুষ এখনো তাদের ন্যায্য আন্দোলন এখনও করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমাদের স্লোগান হচ্ছে ফ্যাসিবাদের যে বিলোপ সেটা ঘটাতে হবে, আর এটার জন্য যে আয়োজন সে পরিপূরক আয়োজন রাষ্ট্র করবে। নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ ঘটনাটোর জন্য সাংস্কৃতিক জায়গা থেকে লড়াই করতে হবে।

এই কর্মসূচীতে অংশ নেন বাসদ উপজেলা কমিটির সদস্য অনুপম ঘোষ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গৌরীপুর শাখার সংগঠক মোঃ আদনান, বাংলাদেশ যুব ফ্রন্ট সংগঠক কাঞ্চন মিয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি রাকিবুল রোমান, বাকৃবি শাখার সহ-সম্পাদক আল জাবের ইসলাম, ছাত্রফ্রন্ট ময়মনসিংহ জেলার সদস্য সায়রা তাসনিম অর্পা, সদস্য সৈয়দ মুক্তাদীর রিয়াদ, ছাত্রফ্রন্ট গৌরীপুর শাখার সদস্য মাহফুজা সাদিয়া ইরা প্রমুখ।

 

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT