1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
বরগুনা-২ আসনে নতুন সমীকরণে এগিয়ে বিএনপি - NewsDotBD
October 28, 2026, 7:06 pm

বরগুনা-২ আসনে নতুন সমীকরণে এগিয়ে বিএনপি

  • Update Time : Wednesday, January 21, 2026
  • 186 Time View

মাসুদ আলম ফরিদ, বরগুনা প্রতিনিধি

জাতীয় নির্বাচনের প্রস্তুতির মাঝেই বরগুনা-২ আসনে রাজনীতির মাঠে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এ আসনের ভোটের অঙ্কে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে চলে এসেছে বিএনপি।

পাথরঘাটা, বামনা ও বেতাগী—এই তিন উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ আসন দীর্ঘদিন ধরেই ইসলামী দলগুলোর প্রভাবপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে পাথরঘাটায় অতীত নির্বাচনে ইসলামী ঘরানার দলগুলো উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছে। ফলে জোট রাজনীতিকে ঘিরে ভোটারদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল।

এক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীসহ একাধিক দল নিয়ে গঠিত জোট সাধারণ ভোটারদের মধ্যে বড় ধরনের প্রত্যাশা তৈরি করেছিল। ধারণা করা হচ্ছিল, জোটবদ্ধ নির্বাচনে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে। তবে সাম্প্রতিক ঘোষণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একক নির্বাচনের পথে হাঁটায় সেই সমীকরণে বড় পরিবর্তন এসেছে।

এদিকে জামায়াতে ইসলামীও এবার জোটের বাইরে অবস্থান করায় ইসলামী ঘরানার ভোট ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, দুই বড় ইসলামী দলের আলাদা হয়ে মাঠে নামা মানেই ভোট বিভাজনের আশঙ্কা। আর এই বিভাজনের সুযোগ নিতে পারে বিএনপি।

সচেতন ভোটারদের একাংশ বলছেন, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে বরগুনা-২ আসনের লড়াই হতো আরও জমজমাট। কিন্তু বর্তমান বাস্তবতায় বিএনপির ভোটব্যাংক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা ও কৌশলগত হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত ভোটের বাক্সে কোন সমীকরণ বাস্তবে রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT