1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আবারও সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২ লাশ - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

আবারও সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২ লাশ

  • প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

সাভারে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, লাশ দুটি নারী এবং ছেলে শিশুর।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে লাশ দুটি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানাতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

এর আগেও এই কমিউনিটি সেন্টার থেকে তিন বার তিনটি লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে লাশ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। তখন ওই শিক্ষার্থী সেখানে পোড়া লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ১১ অক্টোবর রাতে এই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করে পুলিশ।

১৯ ডিসেম্বর দুপুরে এই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তিন লাশ উদ্ধারের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ জানতে পারেনি।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT