1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের মিলনমেলা - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

গৌরীপুরে রক্তযোদ্ধাদের মিলনমেলা

  • প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

‎গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি

‎ রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়ে তুলেছেন ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদূত ব্লাড ডোনার সোসাইটি। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের ভার্টেক্স কোচিং সেন্টার মিলনায়তনে রক্তযোদ্ধাদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের ব্যানারে পৌর শহরে একটি শোভাযাত্রা করা হয়।

‎অনুষ্ঠানে সর্বোচ্চ রক্ত ব্যবস্থা করে দেয়ায় সংগঠনের যুগ্ম আহবায়ক শামীম আনোয়ারকে সংবর্ধনা দেয়া হয়।

‎সংগঠনের আহ্বায়ক তাসাদ্দুল করিম স্বাগত বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য এই মানবিক আহ্বানেই আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের জীবন বাঁচাতে সংগঠন করা। সংগঠন প্রতিষ্ঠার এক সপ্তাহের মধ্যেই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ৩০ ব্যাগ রক্ত ব্যবস্থা করে দেয়া হয়েছে।
‎মিলনমেলায় সঞ্চালনা করেন সদস্য সচিব তরিকুল ইসলাম।

‎বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক শামীম আনোয়ার, সাংবাদিক মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব, সাধারণ সম্পাদক রমজানুর রহমান নাজিম, জাহাঙ্গীর আলম জয়, মুনতাসির রহমান মাসুক,এহসানুল হক জারিফ, মোঃ গোলাম রাব্বি, পার্থ চল দেবনাথ, সিয়াম, সাখাওয়াত হোসেন লিমন, জয় আচার্য্য, শুভ, প্রীতম চন্দ্র সরকার, মেহেদী হাসান রানা, সাখাওয়াত হোসেন, রাকিবুল, রাব্বি, মোঃ আনন্দ প্রমুখ।

‎বক্তারা বলেন, মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ইবাদত। রক্তদান কোনো দান নয়, এটি মানবতার প্রতি দায়িত্ব।” রক্তদূতব ব্লাড ডোনার সোসাইটির রক্তদাতা সমাজে একেকজন নীরব নায়ক, যারা বিনিময়হীন মানবতার সেবায় নিজেদের নিবেদিত করেছেন। এই মানবিক কাজ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক। রক্তদাতাদের ত্যাগ এবং স্বেচ্ছাসেবকদের অবদান একদিন এই সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT