1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক - NewsDotBD
October 28, 2026, 7:13 pm

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • Update Time : Thursday, January 8, 2026
  • 173 Time View

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ হাকিম (২৩)। তিনি বাহারছড়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থেকে কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হাকিমের পানের বরজে তল্লাশি করে পলিথিনের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেটের ভেতর থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকেই মোহাম্মদ হাকিমকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT