1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা

  • প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে খোলা হয় দানবাক্সগুলো।

এদিন সকাল ৯টায় শুরু হয় গণনার আয়োজন। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে সারাদিন ধরে চলবে গণনার কাজ।

এই দানের পাহাড় গুনতে নেমেছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। ৩৫০ জন মাদ্রাসার শিক্ষার্থী, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ২০ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার ব্যাটালিয়ন, ৫ জন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে বসেছেন।

উল্লেখ্য, পাগলা মসজিদের দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন, গরিব ও অসহায়দের সাহায্য, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনাসহ নানাবিধ কল্যাণমূলক কাজে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT