1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ভূমিকম্পে হেলে পড়া চারতলা ভবনটি ভাঙা হচ্ছে - NewsDotBD
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ভূমিকম্পে হেলে পড়া চারতলা ভবনটি ভাঙা হচ্ছে

  • প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ভূমিকম্পে হেলে পড়া ঢাকার ধামরাইয়ের চারতলা ভবনটি ভাঙা হচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভাঙার কাজ শুরু করেছেন ভবনটির মাঠিক। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে ভবনটি ভাঙা শুরু হয়। এর আগে শুক্রবার ভূমিকম্পের ফলে ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে চারতলা ভবনটি।

আজ দুপুরে ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় গড়ে ওঠা ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরের মো. জিয়াউদ্দিনের বাড়ির চারতলার ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙার কাজ করতে দেখা যায় শ্রমিকদের।

স্থানীয়রা জানান, ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরে পাশাপাশি দুটি ভবন নির্মাণ করা হয়েছে। দুই ভবনের মধ্যে ১০ ফুট জায়গায় করিডরের মতো আরেকটি চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এটির ভেতর দিয়েই পেছনের দিকে অপর মূল ভবনে ঢুকতে হয়। এই করিডরের মতো অংশটিই পাশের ছয় তলা ভবনের ওপর হেলে পড়ে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, ‘গতকাল ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমরা ওখানে লোক পাঠাই। পরিদর্শনের পর ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের দিকে অবশ্যই আমরা দায়িত্বশীল থাকবো।’

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT