1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত, আহত মা - NewsDotBD
October 28, 2026, 11:18 pm

ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত, আহত মা

  • Update Time : Friday, November 21, 2025
  • 135 Time View

ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ভুলতার গাউছিয়ায় যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়।

পরে তারা দেয়ালের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন। পরে মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিনকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন গুরুতর আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT