1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
রাসিকের সিটি নার্সিং কলেজে ৭১ জন নিয়োগে অনিয়মের অভিযোগ - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

রাসিকের সিটি নার্সিং কলেজে ৭১ জন নিয়োগে অনিয়মের অভিযোগ

  • প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নিয়ন্ত্রণাধীন রাজশাহী সিটি নার্সিং কলেজে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ৭১ জনকে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা, যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং স্বজনপ্রীতির মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মহলের একাধিক ব্যক্তি।

জানা গেছে, কলেজটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী পদে মোট ৭১ জনকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রক্রিয়া এবং মেধা যাচাই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের দাবি, অনেক ক্ষেত্রে যোগ্যতা যাচাই ছাড়াই প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি সামনে আসার পর স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একটি সিটি করপোরেশনের অধীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT