1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চাল বিতরণ - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চাল বিতরণ

  • প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) গৌরীপুর স্টেশন প্রতিবন্ধী কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় ইমরান হোসেন খান, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জল, সদস্য সচিব নুরুজ্জামান, মো. মোস্তফা হোসেন, মো. নুরুল্লাহ, আব্দুল সোবহান প্রমুখ। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া জানান, শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT