1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
যারা পরাজিত হয়েছেন হুমকি ধামকি দেয়া যাবে না - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

যারা পরাজিত হয়েছেন হুমকি ধামকি দেয়া যাবে না

  • প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
Oplus_131072

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তাদের হুমকি ধামকি দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।

সোমবার (২ মার্চ) ময়মনসিংহের গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের দারুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদরাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গৌরীপুর ইউনিয়ন যুবদলের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, ধানের শীষের বিজয়কে আমরা যেন ধরে রাখতে পারি। আমরা যেন সেই বিজয়কে কোনভাবে কলঙ্কিত না করি। আমাদের ব্যক্তিগত কাজের মাধ্যমে বিএনপি যেন কোনভাবে সমালোচিত না হয়। আমরা যে কাজগুলো করবো সেগুলো মানুষের স্বার্থে ও জনগণের স্বার্থে করবো। যারা বিজয়ী হয়েছি তাদের প্রতি আহ্বান থাকবে , যারা পরাজিত হয়েছেন তাদেরকে হুমকি ধামকি দেয়া যাবে না। তাদেরকে ভালোবাসার মাধ্যমে কাছে নিয়ে আসতে হবে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ইফতার পূর্বে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা শাহাবাজপুর জামে মসজিদের ইমাম আবুল কাশেম।
বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, হান্নান তালুকদার, শিপন মিয়া, গৌরীপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, যুবদল নেতা শফিকুল ইসলাম, মো. আল-আমিন, আজিজুল ইসলাম আজি, মোয়াজ্জেম, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল মোতালেব, রবিন, ফরহাদ মিয়া, সোহেল , ছাত্রদল নেতা মোকসেদুল মোমেন, মোস্তাকিম হাসান বাবু প্রমুখ।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT