1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা - NewsDotBD
October 28, 2026, 7:07 pm

রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • Update Time : Wednesday, February 25, 2026
  • 127 Time View

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো

রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।

​নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রি নিয়ে জাসন ক্ষুব্ধ ছিলেন। এর জেরে গত মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধরও করেন। পরদিন বুধবার দুপুরে

বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন।

​ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

​শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো:ফারুক হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT