1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
গৌরীপুরে বিএনপির বিজয়ে দোয়া ও মিলাদ মাহফিল - NewsDotBD
October 28, 2026, 11:20 pm

গৌরীপুরে বিএনপির বিজয়ে দোয়া ও মিলাদ মাহফিল

  • Update Time : Saturday, February 14, 2026
  • 108 Time View

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয় ও ময়মনসিংহ-৩ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিজয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর উদ্যোগে শুক্রবার বিকালে পৌর শহরের উত্তর বাজারে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আশিকুর রহমান।

বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সবল,সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য শাহীনুল ইসলাম হৃদয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT