গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ৮৯৬৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পেয়েছেন ৭৪৪৭৮ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫৫১৩ ভোট। দশ দলীয় জোটের নেজামে ইসলাম পার্টির বই প্রতীকের প্রার্থী মাওলানা আবু তাহের খান পেয়েছেন ২৫২৩৩ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি শরীফুল ইসলাম পেয়েছেন ২৬৮৮ ভোট ও বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী একেএম আরিফুল হাসান পেয়েছেন ৩৩৪ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট থেকে উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ৬০৮টি বুথে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ১৭২৮৪৭ টি, যা মোট ভোটের ৫৮.৪৬ শতাংশ।
গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১০২৪৬৬ ভোট ও ‘না’ পেয়েছে ৪২৪২৮ ভোট।
উপজেলা সহকারি রিটার্নিং কার্যালয়সূত্রে জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার ২৯৮২৬৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৫০৭৭৯ জন, মহিলা ভোটার ১৪৭৪৮৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
Leave a Reply