1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার - NewsDotBD
October 28, 2026, 11:19 pm

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

  • Update Time : Monday, February 2, 2026
  • 126 Time View

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো

রাজশাহীর কাশিয়াডাংগা থানা অন্তর্ভুক্ত নগরপাড়া এলাকায় বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন যুবদল নেতা কাওসারের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে নগরপাড়া বিএনপির কার্যালয় থেকে এ গণসংযোগ শুরু হয়। এ সময় এলাকার মুরুব্বি ও যুবকদের সঙ্গে নিয়ে বিদিরপাটাল,নতুন পাড়া,নগরপাড়া, শেখপাড়া ও হলদাড়সহ বিভিন্ন পাড়ায় রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট চান তারা।

গণসংযোগকালে যুবদল নেতা আনারুল বলেন, “আমাদের বিএনপির চেয়ারপারসন ও প্রিয় নেতা ২৯ জানুয়ারি রাজশাহীতে এসে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে মিনু ভাইকে রাজশাহীবাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ধানের শীষকে বিজয়ী করা। সেই লক্ষ্যেই আমরা মাঠে কাজ করছি। সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, মিনু ভাই বিপুল ভোটে জয়ী হবেন।”

এ সময় উপস্থিত ছিলেন আজাদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, নজরুল ইসলাম, সাব্বির আলী, সাইফুল রাসেল আলী, সাজ্জাদ আলী কালু, আক্কাস আলী, নুরু সালীন, লিমন, রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT