1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

  • প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, সকালে কাটা পড়া অবস্থায় ওই নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে ঠিক কোন সময়ে এবং কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT