1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকার মালামাল ‘লুট’ - NewsDotBD
October 28, 2026, 7:14 pm

অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকার মালামাল ‘লুট’

  • Update Time : Sunday, November 16, 2025
  • 304 Time View

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে রতন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন বলছে, ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে গেছে।

রতন সরকার স্থানীয় চরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি জানান, গভীর রাতে মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটক ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT