1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
শহীদ ডা. মিলন দিবসে জাসদের আলোচনা অনুষ্ঠিত - NewsDotBD
October 29, 2026, 3:27 am

শহীদ ডা. মিলন দিবসে জাসদের আলোচনা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, November 27, 2025
  • 171 Time View

১৯৯০ এর ঐতিহাসিক গন—অভ্যুত্থানের মহান শহীদ জাসদ নেতা, বিএমএ’র নেতা ডা. শামসুল আলম খান মিলনের আত্মবলিদান দিবস ‘শহীদ ডা. মিলন দিবস’ উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ‘ডা. মিলনের আত্মবলিদান: ৯০এর গণ—অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জাসদ সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা এবং সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাসদের জনসংযোগ সম্পাদক ও যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ—সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ।

সভার শুরুতে ৯০—এর ছাত্র—গণঅভূত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে ডা. মিলনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া সকাল ৬:৩০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের সমাধিতে জাসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সভায় বক্তারা, শহীদ ডা. মিলন, শহীদ শাজাহান সিরাজ, শহীদ মোজাম্মেল, শহীদ দীপালি সাহাসহ ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত সামরিক শাসন বিরোধী ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলন ও ৯০—এর ঐতিহাসিক গন-অভ্যূত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধ, ৯০—এর ঐতিহাসিক গণ-অভ্যূত্থানকে যতই মুছে দেওয়ার অপচেষ্টা চালাক না কেন কোনো লাভ হবে না। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে প্রতিহিংসার হাতিয়ারে পরিনত করতে গায়ের জোরে আইন পরিবর্তন করে বীরমুক্তিযোদ্ধাদের বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অপচেষ্টা চালাচ্ছে।

তারা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যা অপচেষ্টা বন্ধ  এবং  জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমের নিধশর্ত মুক্তির দাবি জানান। জাসদ নেতৃবৃন্দ বলেন, দেশে ভিন্নমত, বাঙালী সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় সহনশীলতা সবই আক্রমনের মুখে। কথা কথায় মব সৃষ্টি করা হচ্ছে—কখনও জুলাইয়ের নামে কখনও তৌহিদী জনতার নামে।

এ রাজনৈতিক চক্র দেশকে তালেবানী রাষ্ট্র বানানোর পায়তারা করছে। বক্তারা বলেন, সারা দেশে বাউলদের উপর সাম্প্রদায়িক হামলা বন্ধে অন্তবর্তীকালীন সরকার অমার্জনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বক্তারা, বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। জাসদ নেতৃবৃন্দ, সকলের অংশগ্রহনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বার্তা প্রেরক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT