1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি

  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়াররি) সকালে শপথ গ্রহণের আগে তিনি এ কথা বলেন।

কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য দুটি ফরম হাতে নেন। সাদা রঙে র ফরমে কোথায় কী লিখতে হবে সে বিষয়ে বর্ণনা করেন।

এর পর নীল রঙের ফরম তুলে ধরে বলেন, এই যে নীল রঙের যে ফরম আছে সেটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফরম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।”

তিনি বলেন, “গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা আগে সংবিধানে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা আগে বিধান করতে হবে।”

সাদা রঙের ফরম দেখিয়ে বলেন, এটা সংবিধানের তৃতীয় তফসিলে আছে। এমন একটি ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পর তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে আমরা এ পর্যন্ত এসেছি, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব।”

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, “আমি চেয়ারম্যানের নির্দেশে এবং তার উপস্থিতিতে দলীয় এ সিদ্ধান্ত জানালাম।”

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT