1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ জাতির জন্য মন্দের ভালো : জাসদ - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ জাতির জন্য মন্দের ভালো : জাসদ

  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অবৈধ, অসাংবিধানিক, মবতান্ত্রিক ইউনুস সরকারের বিদায় এবং একতরফা, একপাক্ষিক প্রশ্নবিদ্ধ নির্বাচনী নাটকের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ দেশের জন্য মন্দের ভাল।

জাসদ বিবৃতিতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে শুভেচ্ছা জানায় এবং নতুন সরকারকে অবিলম্বে মবতন্ত্রের অবসান করা, সংবিধান ও আইনের শাসন সমুন্নত করা, ‘গায়ের জোরে উল্টে দেয়া আইসিটি’তে প্রতিহিংসামূলক বিচার কার্যক্রমসহ অবৈধ ইউনুস সরকারের গৃহীত সকল সিদ্ধান্ত, পদক্ষেপ ও কার্যক্রম অবিলম্বে স্থগিত ও বাতিল ঘোষণা করা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দিকে মুক্তি দেয়া, সকল রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনায় বাধা ও নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দেশে রাজনৈতিক স্বাভাবিকতা, শান্তি, স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভূক্তিমুলক, অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করার আহবান জানানো হয়।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT