1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন - NewsDotBD
October 30, 2026, 2:06 am

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

  • Update Time : Thursday, February 12, 2026
  • 122 Time View

বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।

লাইভে জসিম উদ্দিন অভিযোগ করেন, আমাদের বড়শালঘর, ইউসুফপুর, রসুলপুরসহ ইউনিয়নগুলোতে অনিয়ম, কারচুপি ও ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি। তারা সাড়া দেয়নি। তাই আমি নির্বাচন বর্জন করলাম।

উল্লেখ্য, ঋণখেলাপির কারণে নির্বাচন থেকে ছিটকে যান সাবেক চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। বারবার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার হন তিনি। পরে ওই আসনে বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT