1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
রাজশাহীতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান : জরিমানা ও মামলা - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

রাজশাহীতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান : জরিমানা ও মামলা

  • প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহী মো. মাসুূদুল হকের নির্দেশে এবং বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, মো. আতাউল্লাহ ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে রাজশাহী মহানগরের বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে নানকিং রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল ও রানা মিষ্টিকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়। এছাড়া সালাম হোটেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ, অপরিচ্ছন্ন ও ভেজাল খাদ্যসামগ্রী পরীক্ষা করে জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়। অভিযানে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্যানিটারি ইন্সপেক্টর, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতকে সহযোগিতা করে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT