1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
নির্বাচন ঘিরে বিভিন্ন চক্রান্ত হচ্ছে : মোশাররফ - NewsDotBD
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নির্বাচন ঘিরে বিভিন্ন চক্রান্ত হচ্ছে : মোশাররফ

  • প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘‘আসন্ন নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। নির্বাচন বানচালে বিভিন্ন চক্রান্ত হচ্ছে। তবে, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এসব চক্রান্তের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে।’’

রবিবার (১৬ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ধানের শীষ প্রতীকের গণমিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতির সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, এই পদ্ধতিতে দলের এমপি হবে, জনগণের এমপি হবে না। এ সময় সবাইকে ধানরে শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT