গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আরামবাগ এলাকায় আগুন লেগে পুড়ে গেছে বাসাবাড়ির ২০টি ঘর ও ৫টি দোকান। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আরামবাগ মধ্যপাড়া এলাকায় বাসাবাড়ির পাশেই একটি ভাঙারি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও ৪টি দোকান এবং টিনশেড বাসাবাড়ির ২০ কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে ২০টি বসতঘর, ৫টি দোকান এবং আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে ভাঙারির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a Reply