1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - NewsDotBD
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়। এ বছর ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ০৯৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন।

বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২১২ জন, মানবিক শাখা থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া ৪ হাজার ২৭৮ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাসের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। গত ২৭ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজের নাফিম ফুয়াদ ফাতিন প্রথম, নটরডেম কলেজের মাহির আহমেদ দ্বিতীয় এবং নটরডেম কলেজের নাবিদ হাসান তৃতীয় স্থান অর্জন করেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি গ্রামীণফোন, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU SCI <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

ফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ৩ ফেব্রুয়ারি পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT