1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
শিক্ষকদের বৈশাখী ভাতার বিল নিয়ে নতুন নির্দেশনা - NewsDotBD
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিক্ষকদের বৈশাখী ভাতার বিল নিয়ে নতুন নির্দেশনা

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিল সাবমিটের সময়, বছর ও মাসের নাম হিসেবে সিলেক্ট করতে হবে।

বুধবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈশাখী ভাতার বিল সাবমিটে কোন বছর, কোন মাস এটা সিলেক্ট করতে হবে উল্লেখ করে ওই কর্মকর্তা একটি গণম্যাধমকে জানান, এটা সিলেক্ট না করলে তথ্য আসবে না। আমাদের মোট ২০ হাজারের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে ৪০০-এর মতো এখনো বাকি আছে।

তিনি আরো জানান, যেকোনো কারণেই হোক এই শিক্ষকরা এ বিল এখনো সাবমিট করেননি। আমরা তাদের কনফিউশন দূর করতে এপ্রিল মাস উল্লেখ করে দিয়েছি। তবে অনেকেই মাস ও বছর সিলেক্ট করেন না।

গত মার্চ মাসের ২৭ তারিখে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। সব শিক্ষক-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের আহ্বান জানানো হয়।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT