1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
রাবি ভর্তি পরীক্ষায়, বেরোবি কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক - NewsDotBD
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

রাবি ভর্তি পরীক্ষায়, বেরোবি কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

  • প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে নিষিদ্ধ ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামের ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করে বেরোবি প্রক্টোরিয়াল টিম। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎এম সারোয়ার আহমেদ ২০২৩-২৪ সেশনের (এসএসসি) কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

‎এ বিষয়ে বেরোবি প্রক্টর ড. ফেরদৌসুর রহমান বলেন, ‘পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে এখন পর্যন্ত কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT