1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - NewsDotBD
October 28, 2026, 7:46 pm

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • Update Time : Sunday, January 11, 2026
  • 173 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd) ভিজিট করে লগ-ইনের মাধ্যমে নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারবেন।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বিজ্ঞপ্তিতে পরবর্তী কার্যক্রম সম্পর্কে উল্লেখ করে বলেন যে, “ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শিক্ষার্থী কর্তৃক বিষয় পছন্দকরণ (Subject Choice)। এ বিষয়ক যাবতীয় তথ্য যথা সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।”

উল্লেখ্য, ৯ জানুয়ারি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT