1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ - NewsDotBD
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

  • প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত। সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। ‘সি’ ইউনিটে ভর্তি হতে আসন প্রতি লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।

এই ইউনিটে ৫১০টি আসনে বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৯২৪টি। তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই ইউনিটের পরীক্ষা। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু।

এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছিল ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে। এ ছাড়া ৭ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT