1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব কে. এম. মোজিবুল হক - NewsDotBD
October 28, 2026, 10:23 pm

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব কে. এম. মোজিবুল হক

  • Update Time : Sunday, January 4, 2026
  • 177 Time View

জনাব কে. এম. মোজিবুল হক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশন-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত ভোটে তিনি এ পদে নির্বাচিত হন।

জনাব মোজিবুল হক কুমিল্লা জেলার মুরাদনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং করপোরেট খাতে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন।

তিনি ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা বারো বছর বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তাঁর বর্ণাঢ্য নেতৃত্বমূলক দায়িত্বের মধ্যে রয়েছে—জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি (১৯৯২), জেসিআই ইন্টারন্যাশনাল-এর বিশ্ব সহ-সভাপতি (১৯৯৩) হিসেবে পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চল দেখভালের দায়িত্ব, এবং জাতিসংঘের সর্ববৃহৎ শান্তি কর্মসূচি FER-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক (১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন।

এছাড়াও তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন-এর ভাইস চেয়ারম্যান এবং কনসুলার কর্পস বাংলাদেশ (সিসিবি)-এর প্রেসিডেন্ট ও ডিন (২০১৮–২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে জনাব মোজিবুল হক বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি TAS Aviation Group, Shah Group এবং Bakkah Holding-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

২০২৬–২০২৭ মেয়াদের জন্য ইউএপি ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—জনাব আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ আবদুল মালেক মোল্লা, জনাব জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT