1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন - NewsDotBD
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিকৃবিতে এ বছর ২২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৫৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ।দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অভিভাবকসহ ক্যাম্পাসে উপস্থিত হয়।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT