1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শোক - NewsDotBD
October 28, 2026, 7:47 pm

খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শোক

  • Update Time : Tuesday, December 30, 2025
  • 171 Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গভীরভাবে শোকাহত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক এবং বিভাগীয় সভা স্থগিত ঘোষণা করছে। এছাড়াও আজ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন স্ব-উদ্যোগে কালো ব্যাচ ধারণ করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT