1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ - NewsDotBD
October 28, 2026, 7:46 pm

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ

  • Update Time : Tuesday, December 23, 2025
  • 179 Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিফট ভিত্তিক মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT