1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাউবির শনিবারের সকল পরীক্ষা স্থগিত - NewsDotBD
October 28, 2026, 7:46 pm

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাউবির শনিবারের সকল পরীক্ষা স্থগিত

  • Update Time : Friday, December 19, 2025
  • 103 Time View

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত আগামী ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে জানানো হবে। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT