1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
প্রোগ্রাম তৈরিতে জাতীয় উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে ড্যাফোডিল - NewsDotBD
October 28, 2026, 7:47 pm

প্রোগ্রাম তৈরিতে জাতীয় উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে ড্যাফোডিল

  • Update Time : Wednesday, December 10, 2025
  • 107 Time View

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) দেশে প্রথমবারের মতো “সাসটেউনেবল বিজনেস এন্ড ইএসজি ম্যানেজমেন্ট ” বিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (ডিসেম্বর ৯, ২০২৫) ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে কারিকুলাম উন্নয়নবিষয়ক একটি স্ট্র্যাটেজিক রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল বিশ^বিদ্যালয়ের সাসটেইনেবিলিটি উইং এবং সুইস কন্টাক্ট এর প্রোগ্রেস- প্রকল্পের উদ্যোগে, সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এই রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিল্পখাতের প্রতিনিধি, স্থায়িত্ববিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষক, নীতিনির্ধারক ও সম্ভাব্য শিক্ষার্থীরা অংশ নেন।

অংশগ্রহণকারী আলোচকরা জানান, দেশের রেডিমেড গার্মেন্টস (RMG) খাত যা রপ্তানির ৮০% এর বেশি আয়ের উৎস এখন দ্রæত পরিবর্তনশীল বৈশ্বিক চাহিদার মুখোমুখি। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করতে হলে ESG, কার্বন নিরসন (ডিকার্বনাইজেশন), সাসটেইনেবিলিটি রিপোর্টিং এবং কমপ্লায়েন্স বিষয়ে দক্ষ জনবলের প্রয়োজন বাড়ছে।

আলোচকরা আরও বলেন, পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা উচিত যাতে শিক্ষার্থীরা তাত্তি¡ক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পায়। কারখানার প্রকৃত ডেটা, কেস স্টাডি এবং হাতে-কলমে শেখার মডিউল রাখলে প্রশিক্ষণপ্রাপ্তরা কর্মক্ষেত্রে প্রথম দিন থেকেই কার্যকরভাবে ESG কাজ করতে পারবেন।

রাউন্ডটেবিলে মধ্য-কর্মজীবী পেশাজীবীদের জন্য নমনীয় শেখার সুযোগ এবং ESG -ম্পর্কিত নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। আলোচনা থেকে জানা যায়, শিল্পখাতে এখন নিঃসরণ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স অডিট, সামাজিক পারফরম্যান্স, পরিবেশগত ডেটা ব্যবস্থাপনা ও জলবায়ু–সংক্রান্ত রিপোর্টিংয়ে প্রশিক্ষিত মানুষের চাহিদা দ্রæত বাড়ছে।

অনুষ্ঠানের শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ) রেজিস্ট্রার ডঃ মোহাম্মাদ নাদির বিন আলী আলোচনায় অংশগ্রহণকারী সকল পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজ্ঞ অলোচকদেও জ্ঞনগর্ভ সুপারিশ ও মতামত প্রস্তাবিত PGD প্রোগ্রামকে আরও শিল্পবান্ধব করতে সহায়তা করবে।
প্রজেক্ট পরিচালক খালিদ এমডি বাহাউদ্দীন বলেন, “আজকের আলোচনা থেকে পাওয়া মতামত সরাসরি কারিকুলাম তৈরিতে ব্যবহার করা হবে, যা বাংলাদেশকে ESG সক্ষমতা উন্নয়নে আঞ্চলিকভাবে আরও শক্ত অবস্থানে আনবে।”

Swisscontact Bangladesh এবং DIU Sustainability Wing–এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ ড্যাফোডিল বিশ^বিদ্যালয়ের সাসটেইনেবিলিটি উইং এবং সুইস কন্টাক্ট এর প্রোগ্রেস- প্রকল্পের উদ্যোগে, সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় আয়োজিত “সাসটেউনেবল বিজনেস এন্ড ইএসজি ম্যানেজমেন্ট ” শীর্ষক রাউন্ডটেবিল আলোচনায় অংশগ্রহণকারী শিল্পখাতের প্রতিনিধি, স্থায়িত্ববিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষক, নীতিনির্ধারক ও সম্ভাব্য শিক্ষার্থীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT