1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি, আসন ৩৭০১ - NewsDotBD
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি, আসন ৩৭০১

  • প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি (শনিবার, ২০২৬)। ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আবদুল্লাহ্ মৃধা স্বাক্ষরিত ভর্তি আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে যা ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। কৃষি গুচ্ছের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর আবেদনের জন্য প্রার্থীদের কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটের (https://acas.edu.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি প্রদান সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, আবেদনের যোগ্যতা, পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি উল্লিখিত ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রদান করা হয়েছে। আবেদন ও ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হলে ই-মেইলে (support@acas.edu.bd) যোগাযোগ করতে হবে।

এবারের কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি। তারমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০০৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT