1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ, জানা যাবে যেভাবে - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ, জানা যাবে যেভাবে

  • প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হবে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হবে।

এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।
অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে।

অনলাইনে ফলাফল দেখার উপায়
প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করতে হবে। এর পর ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই দেখা যাবে ফলাফল।

এ ছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

গত বছরের ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT