1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - NewsDotBD
October 28, 2026, 11:20 pm

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • Update Time : Friday, January 30, 2026
  • 170 Time View

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি ২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আবেদনকারীদেরকে admission.hstu.ac.bd-এ Application ID ও Password দিয়ে লগইন করে তাদের ফলাফল দেখতে বলা হলো। ফলাফল পুনঃনিরীক্ষনের আবেদন ৩০/০১/২০২৬ইং সন্ধ্যা ৭টা হতে ৩১/০১/২০২৬ইং রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ১০০০/-(এক হাজার টাকা) জমা দিয়ে করা যাবে। ফি জমাদানের পদ্ধতি পরবর্তিতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

ভর্তি পরীক্ষায় ৩০-এর উপরে নম্বর প্রাপ্ত প্রার্থীদের আগামী ০১/০২/২০২৬ হতে ০৪/০২/২০২৬ইং রাত ১১.৫৯ মিনিটের মধ্যে পছন্দক্রম অনলাইনে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোন অবস্থাতেই পছন্দক্রম পূরণ করা যাবে না। পছন্দক্রম পূরণে কোন সমস্যার সম্মুখীন হলে হটলাইন নম্বর (01729266246, 01822026222)-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT