1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
October 29, 2026, 7:01 am

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

  • Update Time : Sunday, January 25, 2026
  • 110 Time View

নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামী বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এছাড়া, নওগাঁ ও বগুড়ায় জনসভায়ও বক্তব্য দেবেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে জনসভা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনসভার তারিখ ও সময় নির্ধারণ করা হয়। এ সময় রাজশাহীর বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন সৈকত বলেন, “আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।”

তিনি আরো বলেন, “ওই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT