1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় চরমোনাইর পীরের শোক - NewsDotBD
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় চরমোনাইর পীরের শোক

  • প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার এক বার্তায় তিনি এ শোক জানান।

তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘বাংলাদেশে প্রতিবছরই অগ্নিকাণ্ডে বহু তাজাপ্রাণ আমাদের ছেড়ে চলে যায়। অগ্নিকাণ্ডের পরে অনেক তোড়জোড় হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

ফলে প্রতিবছরই আমাদের এমন বেদনাদায়ক পরিস্থিতির শিকার হতে হয়। আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাব।’ এর আগে আজ সকালে ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুরুতে ফায়ার সার্ভিস ৩ জন মৃত্যুর তথ্য দিলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT