রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য ঘর পুড়ে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে।
এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজিএমইএ আশা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেবে।
মানবিক এই দুর্যোগে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে বিজিএমইএ দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
Leave a Reply