1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ঢাকা ও আশপাশের এলাকায় বাড়ছে গরমের তীব্রতা - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ঢাকা ও আশপাশের এলাকায় বাড়ছে গরমের তীব্রতা

  • প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। আবহাওয়া অফিস জানায়, আজ সকাল থেকেই তীব্র গরম অনভূত হচ্ছে, সারা দিন গরম আরও বাড়বে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT