1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
৫২ জেলায় গেল ২ লাখ ৪৪ হাজার ভোটারের পোস্টাল ব্যালট
October 29, 2026, 11:05 am

৫২ জেলায় গেল ২ লাখ ৪৪ হাজার ভোটারের পোস্টাল ব্যালট

  • Update Time : Thursday, January 29, 2026
  • 110 Time View

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত ৫২টি জেলায় ২ লাখ ৪৪ হাজার ৬২৫টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সোমবার (২৬ জানুয়ারি) থেকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু হয়।

এবার দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ও প্রবাসে পোস্টাল ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন।এদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন। অন্যদিকে প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রতীক বরাদ্দের দিন ২১ জানুয়ারি থেকে তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ফেরত পাঠাতে পারছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT