1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ
October 30, 2026, 1:03 pm

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

  • Update Time : Monday, January 26, 2026
  • 118 Time View

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশের আইন কমিশন তাদের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ প্রতিবেদন পেশ করা হয়।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ প্রতিবেদন পেশ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাইমা হক।

সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্র্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।

এ সময় বঙ্গভবন ও আইন কমিশনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT