1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আগামী পাঁচ বছর দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী  ইমাম মজুমদার - NewsDotBD
October 30, 2026, 1:04 pm

আগামী পাঁচ বছর দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী  ইমাম মজুমদার

  • Update Time : Thursday, January 22, 2026
  • 119 Time View

এই দেশটা আগামী পাঁচ বছর কীভাবে চলবে বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর। আপনারা দেশের মালিক কাদের দিয়ে আপনারা  দেশ চালাবেন তা নির্ভর করে আপনাদের ওপর। এসময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সবাইকে অনুরোধ করেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন,  ভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দেবেন, এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব না করতে পারে, সেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি বলেন, আপনার ভোট আপনি দেবেন। আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বুধবার কালেক্টর চত্বর, কুষ্টিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুন ভাবে পরিচালনার স্বপ্নই  ছিলো জুলাই যোদ্ধাদের আকাঙ্খা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা তথ্য অফিসার এবং জেলা নির্বাচন অফিসার বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT