1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন ফখরুল - NewsDotBD
October 29, 2026, 6:23 am

সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন ফখরুল

  • Update Time : Sunday, January 18, 2026
  • 100 Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ রবিবার বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৫টায় ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে সম্প্রতি ওঠা অনিয়মের অভিযোগসহ একাধিক নির্বাচনী ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে।

বিএনপির অভিযোগ— পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় ত্রুটির কারণে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলেছে বিএনপি। এসব বিষয় নিয়েই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করছেন দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT